Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 03:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকাস্থ জোনাল অফিস ও কর্পোরেট শাখাসমূহের সর্বস্তরের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব-উল-আলম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবদুস সাদেক ভূইয়া, মু. শামসুজ্জামান, মুহাম্মদ মুনিরুল মওলা, মোহাম্মাদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া ও তাহের আহমেদ চৌধুরী এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাফর আলম ঈদ স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আমিনুর রহমান। ইসলামী ব্যাংক সাংস্কৃতিক ফোরামসহ অংশগ্রহণকারীদের মধ্য থেকে স্বতস্ফুর্ত ঈদ আনন্দ, কৌতুক, গল্প, কবিতা আবৃতি, দেশাত্ববোধক গান ও সঙ্গীত পরিবেশন করা হয়।

(এসএএম/ ০৫ সেপ্টেম্বর ২০১৭)