Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 18 Sep 2026 23:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বৃষ্টির কারণে ভেসে গেছে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা। তবে দেশের কোটি ক্রিকেটভক্ত-সমর্থকদের জন্য সুখবর রয়েছে। বৃষ্টি থামায় দ্বিতীয় সেশনের খেলা শুরু হয়েছে। ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া।

বুধবার ভোরে চট্টগ্রামের আকাশ পরিষ্কার থাকলেও সকাল সাড়ে ৮টার পর তাতে জমাট বাঁধতে থাকে কালো মেঘ। সকাল সাড়ে ৯টায় তা ঝরে পড়তে শুরু করে। এক পর্যায়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিই রূদ্রমূর্তি ধারণ করে। এতে মাঠকর্মীরা সাগরিকার পিচ কাভার দিয়ে ঢেকে দেন।

বেলা ১২টায় তা থামে। এতে পিচ থেকে কাভার তুলে ফেলা হয়। মাঠ শুকানোর কাজে নামেন মাঠকর্মীরা। পরে মাঠ পরিদর্শন করে বেলা সোয়া ১টায় খেলা শুরুর কথা জানান দুই আম্পায়ার।

(এমআইআর/ ০৬ সেপ্টেম্বর ২০১৭)