Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 07:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে চার জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার কান্দাইল বাস স্ট্যান্ডে যাত্রী উঠানোর সময় একটি কাভার্ড ভ্যান যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নরসিংদীর আমদিয়ার হাটখোলা গ্রামের আলি আকবরের স্ত্রী হেনা বেগম (৩০), কান্দাপাড়ার আব্দুর রহমান (৫০) ও তার ছেলে রবিউল (২০), কান্দাইলের আনোয়ার হোসেনের মেয়ে সুমি বেগম (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মনোহরদী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস উল্লেখিত স্থানে পৌছলে এসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান পিছন দিক থেকে সজোরে যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দিলে দুটি পরিবহনই পাশ্ববর্তী গভীর খাদে পানিতে তলিয়ে যায়। পুলিশ হতাহতদের উদ্ধার করেছে। আহতদের নরসিংদী জেলা ও সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুর ১২টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খাদ থেকে পরিবহন দুটি উদ্ধার করে। উদ্ধার কাজ শেষে ঢাকা-সিলেট মহাসড়ক যানচলাচল স্বাভাবিক হয়।
খবর পেয়ে নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মোজাম্মেল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং নরসিংদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রত ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতা শুরু করেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

(এসএইচআর/এমআইআর/ ০৬ সেপ্টেম্বর ২০১৭)