Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 12:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর বেলাবতে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ড থেকে স্থানীয় বিএনপি নেতা মো: কবিরের নেতৃত্বে এসব নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন।

নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুল দিয়ে যোগদানকারীদের বরণ করেন।

নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মজিবুর রহমানের সভাপতিত্বে উপজেলার নোয়াকান্দি-জংগুয়া নতুন বাজারে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি সমসের জামান ভুঁইয়া রিটন, সহ-সভাপতি মতিউর রহমান মাস্টার, শ্রম বিষয়ক সম্পাদক আবু সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ নেত্রী শারমিন খালেদা, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোসলেহ উদ্দিন খান সেন্টু, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মো. শহিদুল্লাহ, চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান, চর উজিলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম আলকাছ, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশ্রাব উদ্দিন খান, যুবলীগ নেতা সাদেক মিয়া, কাজী মোখলেছুর রহমান উৎপল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য কবির আহমেদ প্রমুখ।

 

(এসএইচআর/ এসএএম/ ০৯ সেপ্টেম্বর ২০১৭)