Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 07:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে।

রোববার নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুরে প্রতিষ্ঠানটির নিজস্ব কারখানা প্রাঙ্গণে এ প্রকল্পের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নতুন উৎপাদিত কোমল পানীয়র মধ্যে রয়েছে- এনার্জি ড্রিংক ‘গুরু’, দেশবন্ধু কোলা, দেশবন্ধু লেমন, দেশবন্ধু ক্লাউডি লেমন, দেশবন্ধু ড্রিংকিং ওয়াটার, দেশবন্ধু জিরা পানি, দেশবন্ধু ম্যাংগো ড্রিংক এবং দেশবন্ধু লিচি ড্রিংক। এছাড়াও দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ শিগগিরই চিপস, বিস্কুট, আটা, সুজি এবং ময়দা উৎপাদনে যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।

অনুষ্ঠানে গ্রুপটির চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, দেশের বেকার সমস্যা দূর করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশবন্ধু গ্রুপ। দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজে সরাসরি ১ হাজার ৫০০ লোকের কর্মসংস্থান তৈরি হয়েছে। পরোক্ষভাবে আরও ১০ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশে যে পরিমান কোমল পানীয় পান করছে তার তুলনায় বাংলাদেশের অনেক কম মানুষ কোমল পানীয় পান করছে। শুধু ভারতে যে পরিমান কোমল পানীয় পান করে ওই পরিমাণ পান করলেও দেশবন্ধুর মতো ১০০টি প্রতিষ্ঠান প্রয়োজন। দেশীয় চাহিদা পূরণ বিশ্বের ১০টি দেশে কোমল পানীয় রপ্তানি করার কথা জানান তিনি।

দেশবন্ধু গ্রুপের এমডি গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপটির চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশারাফ খান, বর্তমান সংসদ সদস্য কামরুল আশরাফ খান, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম প্রমুখ।

(এসএইচআর/এসএএম/ ১০ সেপ্টেম্বর ২০১৭)