Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 06:08
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ঢাকার সদরঘাট নৌ টার্মিনাল থেকে শরীয়তপুর ও ওয়াপদা রুটে নৌ চলাচল আপাতত বন্ধ রয়েছে। পদ্মার তীব্র স্রোতের কারণে পন্টুন বিচ্ছিন্ন হয়ে তিনটি লঞ্চ ডুবে যাওয়ার পর থেকে বন্ধ রয়েছে নৌ চলাচল।

ভোর ৫টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ওয়াপদা লঞ্চঘাটে তিনটি লঞ্চডুবির ঘটনা ঘটে।

আজ সকাল ৮টার পর থেকে সদরঘাট টার্মিনাল হতে ওই রুটে কোনো লঞ্চ ছেড়ে যায়নি।

নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন বলেন, ঢাকা নদীবন্দরে ১ নম্বর নৌ হুঁশিয়ারি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় এই রুটে নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যের লঞ্চের চলাচল বন্ধ করা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে।

তিনটি লঞ্চডুবির ঘটনায় এখনো বেশ কয়েকজন কর্মী ও অনেক যাত্রী নিখোঁজ রয়েছে। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে যাচ্ছে।

নড়িয়া থানা পুলিশের ওসি মো. আসলাম উদ্দিন জানিয়েছেন, বৈরি আবহাওয়ার জন্য উদ্ধার কাজে রওনা হওয়া জাহাজ প্রত্যয় এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

অতিরিক্ত পুলিশ সুপার এহ্সান শাহ বলেন, ভেসে যাওয়া মৌচাক-২ লঞ্চটি ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে দুলারচর এলাকার একটি চরে আটকে আছে। বৈরি আবহাওয়ার কারণে সেখানে পুলিশের ট্রলার যেতে পারছে না। নদী একটু শান্ত হলেই পুলিশের উদ্ধারকারী টিম সেখানে যাবে।

ডুবে যাওয়া লঞ্চ তিনটি হলো মৌচাক-৪, মহানগরী, নড়িয়া-১। মৌচাক-৪ লঞ্চটি ওয়াপদা লঞ্চঘাট থেকে ঢাকায় চলাচল করে। মহানগরী ও নড়িয়া-১ এই লঞ্চঘাট থেকে নারায়ণগঞ্জে চলাচল করে।

(এম আর / ১১ সেপ্টেম্বর, ২০১৭)