Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Jul 2026 21:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জ্বালানী ও বিদ্যুৎ খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমসকে (ডিপিজিএসএল) সহযোগী কোম্পানি ঢাকা নর্দার্ণ পাওয়ার জেনারেশনস লিমিটেড (ডিএনপিজিএল) শেয়ার বরাদ্দ দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সহযোগী কোম্পানি ডরিন পাওয়ারকে ৫৮ লাখ ৫৪ হাজার ২০০টি শেয়ার দিয়েছে। প্রতিটি শেয়ারের মূল্য ১০০ টাকা। গত ৭ মার্চ বাংলাদেশ সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর শেয়ার বরাদ্দ করেছে কোম্পানিটি।

উল্লেখ্য, এই শেয়ার বরাদ্দের পর ডরিন পাওয়ারের শেয়ার ধারণ ক্ষমতা ৯৮.৫২ শতাংশ থেকে বেড়ে ৯৯.৪০ শতাংশ হয়েছে।

(এমআইআর/ ০৯ মার্চ ২০১৭)