Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 17 Jul 2026 18:20
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সরকার পাট শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে।বর্তমান সময়ে দূষণমুক্ত ব্যবহারের জন্য পাটের চাহিদা বেড়ে গেছে। আশা করছি পাটের সোনালি অতীত আবারো ফিরে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইন্সটিটিউশনে জাতীয় পাট মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা পাটের জন্মরহস্য আবিষ্কার করেছি। ড. মাকসুদুল আলমকে নিয়ে খুব গোপনে কাজ করতে হয়েছে আমাদের। গবেষণা শেষ হওয়ার আগে আমরা এ সম্পর্কে কাউকে কিছু জানাতে পারিনি। তিনি এখন আমাদের মাঝে নেই, থাকলে সবচাইতে ভাল হত।

প্যারিস জলবায়ু সম্মেলনের কথা স্মরণ করে তিনি বলেন, সেখানে বলা হয়েছিল পরিবেশ দূষিত না করে আমাদের কাজগুলো করার জন্য। পাট দিয়ে এখন পরিবেশ বান্ধব পলিথিন তৈরি করা হচ্ছে। এটি মাটির সঙ্গে মিশে যাবে। ফলে পরিবেশ দূষিত হবে না।

এ সময় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির শাসনামলে তারা বিশ্ব ব্যাংকের নির্দেশে তারা একের পর এক পাট কল বন্ধ করে দিয়েছে। পাট শ্রমিকেরা যখন তাদের বেতন বাড়ানোর আন্দোলন করে তখন তাদের উপর গুলি করেছে, এতে ১৭ জন পাট শ্রমিক মারা গিয়েছিল।

তারা শ্রমিকের ভাগ্য নিয়ে খেলা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

 

(ইউএম/ ০৯ মার্চ ২০১৭)