Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Jul 2026 22:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের দুই উদ্যোক্তা/পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। শেয়ার বিক্রি করা উদ্যোক্তা/পরিচালকরা হলেন ইউনুস ভুঁইয়া এবং সামসুন নাহার রহমান।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ইউনুস ভুঁইয়ার হাতে থাকা মোট ৫৮ লাখ ১৬ হাজার ৭৬০টি শেয়ারের মধ্যে ১৩ লাখ শেয়ার এবং সামসুন নাহার রহমানের হাতে থাকা ৬৬ লাখ ৮২ হাজার ৪০০টি শেয়ারে মধ্যে ৮ লাখ শেয়ার বিক্রি করবে।

উল্লেখ্য, তারা বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে (In the Block Market) শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।

(এমআইআর/ ০৯ মার্চ ২০১৭)