Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 05:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : রোহিঙ্গা সঙ্কটে মায়ানমারের পাশে নিজেদের অবস্থান জানিয়ে চীন বলেছে, ‘স্থিতিশীলতা রক্ষায়’ বার্মার প্রচেষ্টায় সমর্থন রয়েছে চীনের।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন শুয়াং বলেন, রাখাইন রাজ্যের সহিংসতার নিন্দা করছে চীন। তিনি বলেন, আমরা রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মিয়ানমারের প্রচেষ্টা সমর্থন করি। আমরা আশা করছি, শিগগিরই সেখানে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটির সরকার বলছে, ‘সহিংসতা বৃদ্ধির জন্য দায়ী রোহিঙ্গা বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে আইন-শৃঙ্খলা বাহিনী। তারা বেসামরিকদের সুরক্ষায় যা করা দরকার তার সবকিছুই করছে।’

চীনা এই কর্মকর্তা বলেন, আমরা মনে করি জাতীয় উন্নয়নের স্থিতিশীলতা সুরক্ষায় মিয়ানমারের নেয়া পদক্ষেপে আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন জানাবে।

মায়ানমারের সরকার বলছে, পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যে লড়াইয়ে প্রায় চারশ’ মানুষ নিহত হয়েছে। জাতিসংঘ বলছে, সহিংসতায় রোহিঙ্গা মুসলিম বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় দেখা যাচ্ছে, বার্মার নিরাপত্তা বাহিনী বেসামরিকদের সুরক্ষায় ব্যর্থ হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, গত ২৫ আগস্ট রাখাইনে সহিংসতা ছড়ার পর প্রায় ৩ লাখ ৩৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পাড়ি জমিয়েছে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে মায়ানমারের ‘অমানবিক সামরিক অভিযান’র নিন্দা জানিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের শীর্ষ এক কর্মকর্তা বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনের যে অভিযান চলছে তা পাঠ্যবইয়ের জন্য উদাহরণ হয়ে থাকবে।

মায়ানমারের এক মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাসবাদের কারণে সাম্প্রতিক সহিংসতায় সব গোষ্ঠীর বাস্তুচ্যুতি ও ভোগান্তির ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের সঙ্গে মিয়ানমার সরকার পুরোপুরি সহমত পোষণ করে।’সূত্র : ইন্ডিপেনডেন্ট।

(এম আর / ১১ সেপ্টেম্বর, ২০১৭)