Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 09:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

রাজশাহী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারটি সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীর মাঠে অবতরণ করে।

সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে যোগদানের পর প্রধানমন্ত্রী ১৬টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৬টি প্রকল্পের উদ্বোধন করবেন।
এরপর তিনি নগরের উপকণ্ঠ হরিয়ান সুগার মিল মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

এছাড়া রাজশাহী অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে ১৫ দফা দাবি জানাবেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। আওয়ামী লীগের নেতারা ছাড়াও এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীরা ১১ দফা এবং সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ১৮ দফা দাবি জানানো হবে বলে জানা গেছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান আরএমপি কমিশনার মাহবুবুর রহমান।

(এমআইআর/ ১৪ সেপ্টেম্বর ২০১৭)