Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 05:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, চট্টগ্রাম: কর্ণফুলী নদীর চট্টগ্রাম বন্দর চ্যানেলের (জাহাজ চলাচলের পথ) পাশে জ্বালানি তেলবাহী একটি বিদেশি ট্যাংকার আটকে গেছে।

বৃহস্পতিবার সকালের জোয়ারে একটি বিশেষায়িত জেটিতে ভিড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

বন্দর কর্মকর্তারা বলেন, হংকংয়ের পতাকাবাহী ‘এমটি অ্যাসট্রল এক্সপ্রেস’ ট্যাংকারটি সকালের জোয়ারে সাগর থেকে এনে জ্বালানি তেল খালাসের জেটি ‘ডিওজে-৫’ এ ভিড়ানো হচ্ছিল। জেটিতে ভিড়ানোর আগে ট্যাংকারটি ঘোরানোর সময় বিপরীত পাশে পানির তলদেশে আটকে যায়। ট্যাংকারটিতে ২৭ হাজার মেট্রিক টন ডিজেল রয়েছে।

দুর্ঘটনাকবলিত ট্যাংকারটি লম্বায় প্রায় ১৮০ মিটার। এটির পানির নিচের অংশ নয় দশমিক ৪ মিটার লম্বা বা প্রায় ২১ হাত লম্বা।

জাহাজটির স্থানীয় প্রতিনিধি প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, জাহাজটি থেকে জ্বালানি তেল ছোট ট্যাংকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছে। কিছু পরিমাণ জ্বালানি তেল সরিয়ে বিকেলের জোয়ারে জাহাজটি পানিতে ভাসানো হবে।

(এমএ/এসএএম/ ১৪ সেপ্টেম্বর ২০১৭)