Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 06:04
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ‘নিরাপদ সূর্যালোকে যতনে থাকিবে প্রাণ’-এ শ্লোগান কে সামনে রেখে আজ বাংলাদেশসহ সারাবিশ্বে পালিত হচ্ছে বিশ্ব ওজোন দিবস।

সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে পৃথিবীর সকল প্রাণীকে রক্ষায় ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়। এটি স্বাক্ষরের ৩০ বছর পূর্তিতে এবার বিশ্ব ওজোন দিবসকে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু পৃথক পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বেড়েছে। বাংলাদেশও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নেতিবাচক প্রভাবের শিকার। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের গৃহীত কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পেয়েছে। বাংলাদেশ অতীতের মতো ভবিষ্যতেও ওজোনস্তর রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখবে বলে তিনি বাণীতে আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ওজোনস্তর রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ উল্লেখযোগ্য অবদান রাখছে। মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নেও বাংলাদেশ উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু তার বাণীতে বলেন, বাংলাদেশ ওজোনস্তর রক্ষায় গৃহীত ভিয়েনা কনভেনশন ও মন্ট্রিল প্রটোকলের অর্জিত সাফল্যের গর্বিত অংশীদার এবং এ সকল প্রটোকল সফলভাবে বাস্তবায়ন করছে।

পরিবেশ অধিদপ্তর সকাল ১১টায় রাজধানীর বনভবনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

(এম আর / ১৬ সেপ্টেম্বর, ২০১৭)