Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Jul 2026 21:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজারের শীর্ষে রয়েছে রহিমা ফুড লিমিটেড। এদিন শেয়ারটির দর কমেছে ২ টাকা ১০ পয়সা বা ১ দশমিক ৭২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১২০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ২০৮ বারে ১৯ হাজার ৬৩৮টি শেয়ার লেনদেন হয়।

লুজারের দ্বিতীয় স্থানে থাকা এসিআই ফরমুলেশনস লিমিটেডের দর কমেছে ৫ টাকা ৬০ পয়সা বা ২ দশমিক ৬০ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ২০৯ টাকা  ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ২৬৬ বারে ৬ লাখ ৬৩ হাজার ৩০৭টি শেয়ার লেনদেন করে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিআইএফসি, সমতা লেদার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, জেএমআই সিরিঞ্জ ও মডার্ণ ডাইং।

(ইউএম/ ০৯ মার্চ ২০১৭)