Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 07:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: খুলনায় খোলাবাজার অর্থাৎ ওএমএস এ আতপ চাল বিক্রি শুরু হয়েছে।খুলনার মোট ২০টি পয়েন্টে চাল বিক্রি করতে দেখা গেছে।

আজ সকাল ১০টা থেকে খুলনার ২০ টি পয়েন্টে চাল বিক্রি শুরু করেছে নির্ধারিত ডিলাররা। প্রত্যেক ভোক্তা ৫ কেজি করে চাল কিনতে পারছেন। তবে চাল নিতে আসা ক্রেতারা আতপ চাল দেখে না কিনেই ফিরে যাচ্ছেন অনেকে।কারন অধিকাংশই সিদ্ধ চালে অভ্যস্ত।

চাল বিক্রির ২০টি পয়েন্ট হচ্ছে- নতুন বাজার রূপসা বেড়ি বাঁধ, ২ নং প্লাটিনাম রোড, জনতা হল ফুলবাড়ি গেট বাজার, খোঁড়া বস্তি, মীনাক্ষী সিনেমা হলের পাশে, চানমারি বাজার, চিত্রালী বাজার, আফিল জুট মিল বাজার, বসুপাড়া বাজার, নতুন বাজার, মিস্ত্রী পাড়া, মুজগুন্নি স্ট্যান্ডের মোড়, রায়ের মহল আছরের মোড়, কালি বাড়ি বাজার, শরিফ মোল্লার মোড়, বৈকালী বাজার, সঙ্গিতার মোড়, কুদির বটতলা, লবণচরা স্লুইড গেট সংলগ্ন মোক্তার সড়ক ও মানসী বিল্ডিং মোড়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামাল হোসেন বলছেন, কিছু সংখক মানুষ ফিরে যাচ্ছেন চাল না কিনে। কিন্ত চালটা চিকন ও ভালো হওয়ায় অধিকাংশরাই কিনছেন।

তিনি দাবি করেন, এ অঞ্চলের মানুষ আতপ চালে অভ্যস্ত বেশি। তাই কোন সমস্যা হচ্ছে না।

সরেজমিনে নতুন বাজার রূপসা বেড়ি বাঁধ ওএমএসে চাল বিক্রির পয়েন্টে গিয়ে দেখে গেছে, তপ্ত রোদের মধ্যে মানুষের দীর্ঘলাইন। কিন্ত সামনের দু-একজন চাল নেওয়ার পরই ভিড় কমতে শুরু করে। যারা চাল না কিনে চলে যাচ্ছেন তারা জানিয়ে দেন, আতপ চাল কিনবেন না।

জানা গেছে, গত বোরো মৌসুমে পাহাড়ি ঢলে ব্যাপক ফসলহানির পর বিভিন্ন দেশ থেকে চাল আমদানি শুরু করে খাদ্য মন্ত্রণালয়। আমদানি করা চালের একটা বড় অংশ আতপ। আতপ চাল দ্রুত নষ্ট হয়, এ কারণে ওএমএসে প্রথমে আতপ চাল বিক্রি করা হচ্ছে।

(এম আর / ১৮ সেপ্টেম্বর, ২০১৭)