
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পণ্যের মোড়কে বিক্রয়মূল্য লেখা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৩৯ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
দেশের বিভিন্ন এলাকায় বাজার তদারকি করে অধিদফতরের প্রধান কার্যালয়, ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয় এ জরিমানা আদায় করেছে।
গতকাল অধিদফর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ জথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের নয়জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, সিলেট ও ভোলায় ১৭ সেপ্টেম্বর বাজার তদারকি করা হয়।
এসময় নয়টি বাজার তদারকির ও ১৬টি লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আদায়কৃত জরিমানা হতে ১৫ জন অভিযোগকারীকে পুরস্কার হিসেবে ৫৩ হাজার টাকা প্রদান করা হয়।
জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, স্যানেটারি ইন্সপেক্টর এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করে। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
(এম আর / ১৯ সেপ্টেম্বর, ২০১৭)