Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 30 Jul 2026 01:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বেনাপোলে পণ্যজট কমানোর লক্ষ্যে বেনাপোল স্থলবন্দরে একটি অত্যাধুনিক ক্রেন সংযোজন করা হয়েছে। জার্মানি থেকে আমদানিকৃত এ ক্রেনের দাম ৩ কোটি ৮৬ লাখ টাকা।

এ উপলক্ষে গতকাল বন্দরের রফতানি টার্মিনালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিতা কেটে ক্রেনটির উদ্বোধন করেন বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আমিনুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন বন্দরের উপপরিচালক (প্রশাসন) রেজাউল করিম, সহকারী পরিচালক মেহেদী হাসান, সিবিএ নেতা মনির হোসেন, ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন প্রমুখ।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আমিনুল ইসলাম বলেন, বেনাপোল দিয়ে আমদানি-রফতানি বেড়েছে।

চাপ সামলাতে ৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে একটি ক্রেন আমদানি করা হয়েছে। ৩৫ টন পণ্য বহনে সক্ষম ক্রেনটি দিয়ে প্রতিদিন ২ হাজার টন পণ্য হ্যান্ডলিং করা যাবে।বন্দরের পণ্যজট কমে আসবে এতে।

(এম আর / ১৯ সেপ্টেম্বর, ২০১৭)