Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 22:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কোহলিরা আগামী বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন। স্বাগতিক প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট খেলেই নতুন বছর শুরু করবেন তারা। ২০১৮ সালের ৫ কিংবা ৬ জানুয়ারিতে টেস্ট ম্যাচটি

অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আসন্ন সিরিজকে চূড়ান্ত করার দিকে দুই দেশের ক্রিকেট বোর্ড আগাচ্ছে। সব কিছু সম্পন্ন হয়ে গেলে এই সফরে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে ৪টি টেস্ট, ৩টি ওডিআই এবং ৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে

কোহলিরা।

চলতি বছরের শুরু থেকেই দুই দেশের ক্রিকেট বোর্ড এ বিষয়ে আলোচনা করে আসছে। কিন্তু এখনো শিডিউল চূড়ান্ত করতে পারেনি তারা। ভারতীয় ক্রিকেট বোর্ড আগস্টেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে বলে দিয়েছে

এ বছরের ২৪ ডিসেম্বর লংকানদের সঙ্গে তাদের ম্যাচ শেষ হবে। তাই চলতি বছরের শেষ সপ্তাহের আগে আফ্রিকা সফরে যেতে পারবে না তারা।

তবে ভারত আসন্ন টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চায়। ধারণা করা হচ্ছে এজন্যই ডিসেম্বরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত।

ইএসপিএনক্রিকইনফোর খবরে বলা হয়েছে, ঐতিহ্যগতভাবে নিউল্যান্ডে ২ জানুয়ারি থেকে নতুন বছরের টেস্ট খেলা হয়ে থাকে। এর জন্যই দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ৪ জানুয়ারি থেকে নতুন বছরের প্রথম টেস্ট শুরু

করার জন্য উঠেপড়ে লেগেছে।

(দীপ্ত/ ১৯ সেপ্টেম্বর ২০১৭)