Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 09:05
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান উপলক্ষে ৫ লক্ষ টাকা দিয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।

২০ সেপ্টেম্বর ২০১৭ বুধবার আল-আরাফাহ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষাবৃত্তির চেকটি ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার নিকট হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ ফজলুল করিম এবং এস এম জাফর সহ উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

(শামীম/ ২০ সেপ্টেম্বর ২০১৭)