
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: মুন্সীগঞ্জের সদর উপজেলার একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডে ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৫জন পুরুষ ও একজন নারী।
আজ সকাল ১০টায় সদর উপজেলার পশ্চিম মুকতারপুর আইডিয়াল টেক্সটাইল মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মুকতারপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নুল আবেদীন জানান, আজ সকালে মিলের একটি কক্ষে আগুন লাগে। এরপর দ্রুত মিলটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের চারটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
দমকল কর্মীরা টেক্সটাইল মিলের ভেতর থেকে ছয়টি লাশ উদ্ধার করেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
(এম আর / ২০ সেপ্টেম্বর, ২০১৭)