Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 08:17
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: মিডল্যান্ড ব্যাংক ও চার্টাড ফ্যাইন্যান্সিয়াল অ্যানালিসিস্ট (সিএফএ) বাংলাদেশ সোসাইটির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সিএফএ ফ্যাইন্যান্স প্রোফেশনালদের জন্য একটি শিক্ষা প্রোগ্রাম, যা সিএফএ ইনস্টিটিউট ইউএসএ দ্বারা পরিচালিত।

বুধবার মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাশিউল হক চৌধুরী এবং বাংলাদেশ সিএফএ সোসাইটির প্রেসিডেন্ট শহিদুল ইসলাম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির ফলে সিএফএ প্রোগ্রামে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা তাদের ভর্তি ফি এমডিবি ভিসা প্রি-পেইড কার্ডের মাধ্যমে অনলাইনে প্রদান করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যানের মধ্যে মিডল্যান্ড ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মোহম্মদ রীদওয়ানুল হক, হেড অব কার্ডস মোস্তাফিজুর রহমান, হিড অব ট্রেজারি নাজমুল আহসানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এম আর / ২১ সেপ্টেম্বর, ২০১৭)