Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 08:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: গ্রাহকের অর্ডার করা পণ্য সময়মত পৌঁছে না দিয়ে দেরি করায় অনলাইন শপিং সাইট দারাজ ডট কম কে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার অধিদফতরের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বিষয়টি নিশ্চিত করেন।

দারাজের বিরুদ্ধে পণ্য ফেরত নিয়ে টাকা দিতে গড়িমসিরও অভিযোগ রয়েছে। গত ১৮ এপ্রিল পণ্য ফেরত নিয়ে টাকা দিতে দারাজের ‘গড়িমসি’ শিরোনামে একটি প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হয়।

অধিদফতর সূত্র জানায়, ই-রিটেইল প্রতিষ্ঠান দারাজ অনলাইনে অনেক ভুয়া পণ্য আছে, যা বাস্তবে তাদের কাছে নেই। ফলে অনেক গ্রাহক প্রয়োজনীয় ও পছন্দের পণ্য অর্ডার করার পর সময়মতো সরবরাহ করতে পারে না প্রতিষ্ঠানটি।

গ্রাহকের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভোক্তা-সংরক্ষণ অধিদফতরে দারাজের কর্তৃপক্ষের উপস্থিতে শুনানি হয়। এতে দারাজের বিরুদ্ধে করা অভিযোগ প্রমাণিত হয়।

ফলে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে দারাজ ডট কম কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দারাজের বিরুদ্ধে আদায় করা জরিমানার অর্থের ২৫ শতাংশ অর্থাৎ ৫ হাজার টাকা অভিযোগকারীকে পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দারাজ কর্তৃপক্ষ কোন কথা বলতে চায় না এবং এড়িয়ে যায়।

(এম আর / ২১ সেপ্টেম্বর, ২০১৭)