Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 09:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনী যে সহিংসতা চালাচ্ছে, তা গণহত্যা বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

বুধবার দেশটির টিএমসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্য রাষ্ট্রের সঙ্গে তার দেশ চলমান গণহত্যা ও জাতিগোষ্ঠী নিশ্চিহ্নকরণের নিন্দা জানাতে কাজ করবে।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা অবশ্যই চলমান সংখ্যালঘু শুদ্ধি অভিযানের নিন্দা করছি।’

জাতিসংঘের তত্ত্বাবধানে সহিংসতা বন্ধ এবং মানবিক সাহায্য পৌঁছানোর সুযোগ তৈরি করারও আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট সহিংসতা শুরুর পর এই প্রথম বিষয়টিকে গণহত্যা হিসেবে উল্লেখ করলেন ম্যাখোঁ।

(এসএএম/ ২১ সেপ্টেম্বর ২০১৭)