
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদী জেলার প্রাণকেন্দ্র চিনিশপুরে এই প্রথম রিহ্যাব সদস্য ডিসেন্ট হোল্ডিংস লিমিটেড এর ট্রাস্টি ডেফোডিল প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার নরসিংদী-৩ (শিবপুর) আসনের এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন ।
চিনিশপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এন জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসেন্ট হোল্ডিংস লি: এর চেয়ারম্যান আবুল কালাম, নরসিংদী সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফতাবউদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দ্বীন মোহাম্মদ দীপু, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুদ্দিন মোল্লা।
এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাসিবুল আলম বুলু, শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজ আহম্মেদ সরকার, চিনিশপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পরিনা বেগম, ইউপি সদস্য জয়নাল আবেদীন ভূইয়াসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
(এসএএম/ ২৩ সেপ্টেম্বর ২০১৭)