Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 16:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নিজ প্রতিষ্ঠানের সাড়ে ৭ কোটি শেয়ার বিক্রি করবেন। যার বাজারমূল্য ১ হাজার ২৭০ কোটি ডলার। আগামী ১৮ মাসের মধ্যে এই বিক্রি সম্পন্ন হবে।

ফেসবুকে এক পোস্টে গতকাল শুক্রবার তিনি এ তথ্য দিয়েছেন।

ফেসবুকের বর্তমান প্রতি শেয়ারের দর ১৭০ মার্কিন ডলার। যার অর্থ দাঁড়ায় মার্ক জাকারবার্গ ফেসবুকের ১২.৭ বিলিয়ন ডলার শেয়ার বিক্রি করতে পারবেন।

২০১৫ সালের শেষের দিকে জাকারবার্গ প্রতিষ্ঠা করেন ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’। শেয়ার বিক্রির অর্থ এই দাতব্য প্রতিষ্ঠানে অর্থায়ন করা হবে।

এর আগে জাকারবার্গ তার জীবদ্দশায় ফেসবুকের ৯৯ ভাগ শেয়ার দান করার ঘোষণা দিয়েছেন, যার বাজারমূল্য ৭ হাজার কোটি ডলার।

(দীপ্ত/ ২৩ সেপ্টেম্বর ২০১৭)