Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 13:05
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের সময় দেশটির সেনারা অসংখ্য নারীকে ধর্ষণসহ নানা ধরনের যৌন হরয়ানি করেছে বলে প্রমাণ পেয়েছে জাতিসংঘ।

বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরে আহতদের চিকিৎসা দেওয়ার সময় এই প্রমাণ পেয়েছে সংস্থাটির চিকিৎসকরা।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে বাংলাদেশে পালিয়ে আসা আহত রোহিঙ্গাদের চিকিৎসা দেওয়া সময় জাতিসংঘের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দেখতে পান অসংখ্য আহত ধর্ষণসহ অন্যান্য যৌন নির্যাতনের শিকার

হয়েছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গত কয়েক দিনে এই ইস্যুতে তাদের প্রতিনিধি ৮ জন স্বাস্থ্যকর্মীর সঙ্গে কথা বলেছেন। ওইসব স্বাস্থ্যকর্মীরা আগস্টের শেষ দিকে থেকে ২৫ জন ধর্ষিতা নারীর চিকিৎসা করছেন।

এছাড়া কয়েকশ নারী জানিয়েছেন, সেনা সদস্যরা তাদের যৌন হয়রানি করেছে। তাদের শরীরের স্পর্শকাতর অঙ্গে সেনা সদস্যরা রাইফেল ও অন্যান্য অস্ত্র দিয়ে আঘাত করে ক্ষতবিক্ষত করেছে।

ওইসব নারীদের অভিযোগ, মিয়ানমারের সামরিক বাহিনী তাদের ওপর যৌন নির্যাতন চালিয়েছে। বার্মিজ সেনা সদস্যরা অনেক নারীর শ্লীলতাহানী ঘটিয়েছে, অনেককে গণধর্ষণও করেছে।

এদিকে মিয়ানমার সরকার সেনাবাহিনীর এই ধর্ষণ কর্মকাণ্ডের কথা অস্বীকার করেছে। বিভিন্ন সময় বলেছে রাখাইন রাজ্যে সেনা সদস্যরা কোনো সহিংস ঘটনা ঘটায়নি।

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যখন সহিসতার প্রমাণ আসতে শুরু করে তখন অং সাং স চির মুখপাত্র জ হতেই ঘোষণা দেন, রাখাইনে যদি নারী ও শিশুদের ওপর কোনো ধরনের সহিংস আচরণের ঘটান ঘটে তবে তার

বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে এই ইস্যুতে সু চি এখনও কোনো মন্তব্য করেননি।

উল্লেখ, গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি পুলিশ ও সেনা চৌকিতে সংখ্যালঘু রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপ আরকান স্যালভেশন আর্মির হামলার অভিযোগে দমন অভিযান শুরু করে বার্মিজ সেনারা। তারপর

থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। মানবিক বিবেচনায় বাংলাদেশ সরকার তাদের কক্সবাজারের কুতুপালং এর বালুখালীতে থাকার অনুমতি দিয়েছে। সেখানে তাদের জন্য ত্রাণ ও অন্যান্য

সুযোগ সুবিধা দিচ্ছে সরকারসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

সূত্র : রয়টার্স

(দীপ্ত/ ২৪ সেপ্টেম্বর ২০১৭)