Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 17 Sep 2026 00:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আপন জুয়েলার্সের জব্দ করা ১৫ মণ ৩ সের স্বর্ণ ও ৪২৭ গ্রাম হীরা নতুন করে গণনা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল থেকে এগুলো ক্যারেট ও পিস আকারে হিসাব করে বুঝিয়ে দেওয়া শুরু করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক সাইফুর রহমান বলেন, ‘গত ৫ জুন আমরা আপন জুয়েলার্সের যাবতীয় স্বর্ণ ও হীরা বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছিলাম। কিন্তু সুযোগ না থাকাতে সে সময় আমরা এগুলো গুনে গুনে মানে ক্যারেট ও পিস আকারে জমা দিতে পারেনি। তাই বাংলাদেশ ব্যাংক তাদের মতো করে অধিক সিকিউর স্থানে সময় ঠিক করেছেন। এ জন্য আমরা বাংলাদেশ ব্যাংককে এগুলো বুঝিয়ে দিচ্ছি।’

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের জমা দেওয়া এবং বাংলাদেশ ব্যাংকের গ্রহণ করার মধ্যে কাগজ পত্রগত কিছু ত্রুটি আছে বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘না, এমন ধরনের কোনো সমস্যা নেই এবং এটা হওয়ার কোনো সুযোগই নেই।’

মোট আটটি ট্রাঙ্কে এসব স্বর্ণ ও হীরা সিলগালা করে বাংলাদেশ ব্যাংকে রাখা আছে। আজ কেবল একটি ট্রাঙ্কের অর্ধেকের মতো গণনা শেষ হয়েছে বলে জানান সাইফুর রহমান। আগামী ১৫ দিনের ভিতরেই এই প্রক্রিয়া শেষ করা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এই ব্যাপারে বিমানবন্দরের গোডাউন অফিসার হারুন-অর-রশীদ জানান, স্বর্ণ ও হীরাগুলো নির্দিষ্ট করে অর্থাৎ কয়টি চেইন, কয়টি আংটি বা ছোট বড় অলংকারের সংখ্যা কত তা হিসাব করে জমা দেওয়া হচ্ছে।

শুল্ক গোয়েন্দারা গত ১৪ ও ১৫ মে অভিযান চালিয়ে আপন জুয়েলার্সের গুলশান ডিসিসি মার্কেট, গুলশান এভিনিউ, উত্তরা, সীমান্ত স্কয়ার ও মৌচাকের পাঁচটি শো-রুম থেকে এসব অলংকার আটক করে।

 

(এএইচএন/২৫ সেপ্টেম্বর ২০১৭)