Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 07:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সামরিক আক্রমণ ও অত্যাচার তো চলছেই। পাশাপশি মিয়ানমারের ভেতরে রোহিঙ্গাদের কোণঠাসা করতে নতুন হাতিয়ার কার্টুন। সেদেশের বিখ্যাত কার্টুনিস্টদের সকলেই রোহিঙ্গাদের বিরোধিতা করে কার্টুন আঁকছেন। আর তা ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।

প্রায় গোটা বিশ্বই রোহিঙ্গাদের ওপরে অত্যাচারের বিরোধিতা করছে, এখন সে দেশের সরকারের পাশে দাঁড়াচ্ছেন সেদেশের কার্টুনিস্টরা। এরমধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়েছে ‌‘‌কুমিরের কান্না’‌ শীর্ষক একটি কার্টুন। সেখানে দেখানো হচ্ছে, আহত কিছু প্রাণীদের মধ্যে শুধু একদল কুমিরের ছানা কিছু ইউরোপীয় চিত্রগ্রাহকের দিকে এগিয়ে গিয়েছে। এবং তারা বলছে, ‘‌আমি জন্মভূমি ছাড়তে বাধ্য হয়েছি।’‌

যা স্পষ্টভাবেই রোহিঙ্গাদের দিকে ইঙ্গিত করছে। মিয়ানমারের প্রখ্যাত কার্টুনিস্ট ইউ নাইং বলেছেন, ‘‌রোহিঙ্গারা মিথ্যা অত্যাচারের গল্প বানিয়ে বানিয়ে বলছে। আমরা দেশপ্রেমে চেতনায় উদ্বুদ্ধ হয়ে কার্টুন আঁকি। দেশের নামে বদনাম সহ্য করব না।’‌

সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় এই কার্টুন ভাইরাল হচ্ছে। অনেকেই লাইক, কমেন্ট ও শেয়ার করছেন।

 

(এম আর / ২৫ সেপ্টেম্বর, ২০১৭)