Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 04:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামি ব্যাংক কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) এর রিসার্চ এন্ড ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত “বাসেল -৩ বাস্তবায়ন” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা ২৩ সেপ্টেম্বর বিএবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষন কর্মশালার সমাপনি অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংক এর চেয়ারম্যান  আকরাম  উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আকরাম উদ্দিন আহমেদ তার বক্তব্যে বাংলাদেশে ইসলামী ব্যাংক এর সাফল্য ও উৎকর্ষতায় সন্তোষ প্রকাশ করেন এবং প্রশিক্ষনার্থীদেরকে আদর্শ ও বিশ্বমানের ব্যাংকার হবার জন্য উদাত্ত আহবান জানান।

উক্ত কর্মশালাটি সার্বিক পরিচালনায়  ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এর সহযোগী অধ্যাপক  জনাব মোঃ আলমগীর ও এক্সিম ব্যাংক এর সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট  জনাব মাহমুদুন্নবী। কর্মশালায় ১০টি ব্যাংকের ২১ জন মধ্যম পর্যায়ের নির্বাহী কর্মকর্তা অংশগ্রহন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএবি এর সেক্রেটারি জেনারেল এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ন্যাশনাল ব্যাংক এবং শাহজালাল ব্যাংক মোঃ আব্দুর রহমান সরকার এবং সভাপতিত্ব করেন আইবিসিএফ এর ভাইস চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুল। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ২৫ সেপ্টেম্বর ২০১৭)