Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 12:09
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পূণরায় সভাপতি নির্বাচিত হয়েছেন এ. কে. এম সেলিম ওসমান। এ নিয়ে সংগঠনটিতে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিকেএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচনের ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

এদিকে নির্বাচনে ১ম সহ-সভাপতি পদে মনসুর আহমেদ, ২য় সহ-সভাপতি পদে ফজলে শামীম এহসান, ৩য় সহ-সভাপতি পদে গাওহার সিরাজ জামিল ও সহ-সভাপতি (অর্থ) পদে মোঃ হুমায়ুন কবীর খাঁন শিল্পী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

নির্বাচিত বাকী ২২জন পরিচালক হলেন মঞ্জুরুল হক, আবু আহমেদ সিদ্দিক, জি. এম ফারুক, শামীম আহমেদ, মোস্তফা জামাল পাশা, আলমগীর কবীর, নুরুল আলম চৌধুরী, মোঃ মজিবুর রহমান, অমল পোদ্দার, মোহাঃ আল-আমিন, মোঃ মোরশেদ সারোয়ার, শহীদউদ্দীন আহমেদ আজাদ, আতাউর রহমান, তারেক আফজাল, মোঃ সাহাদাত হোসেন ভূঁইয়া, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, শেখ এইচ. এম মুস্তাফিজ, মোঃ মহিবুর রহমান, মোঃ মোস্তফা মনোয়ান ভূঁইয়া, মোঃ ফজলুল কাদের ও রাজিব দাস সুজয়।

উল্লেখ্য, এবারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী। এছাড়াও নির্বাচন বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন এফবিসিসিআই এর বর্তমান পরিচালক প্রবীর কুমার সাহা এবং নারায়ণগঞ্জ ক্লাব লিঃ এর সাবেক সভাপতি মাহমুদ হোসেন ।

(এসএএম/ ২৫ সেপ্টেম্বর ২০১৭)