Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 05:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশে আশঙ্কাজনক হারে নাক কান ও গলার ক্যান্সারের রোগী বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ধূমপান, বায়ূদূষণ ও খাদ্যাভ্যাসের পরিবর্তণের কারণে ক্যান্সারের প্রবণতা বাড়ছে বলে মনে করেন তাঁরা।

আজ সোমবার সকালে রাজধানীর তেঁজগাওয়ে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকরা এ কথা বলেন।

দুই দিনব্যাপী হেড নেক সার্জারি ওয়ার্কাশপে অংশ নিচ্ছেন সারা দেশ থেকে আসা প্রায় দুই শতাধিক চিকিৎসক। সেমিনারে থাইরয়েড এবং হেড নেক ক্যান্সারের ওপর সচেতনতামূলক বৈজ্ঞানিক আলোচনা ও প্রবন্ধ উপস্থাপন করেন গবেষকরা। লাইভ সার্জারি এবং ক্যাডাভেরিক ডিসেকশনের ওপর হাতে কলমে শিক্ষা দেন অধ্যাপক ডা. আবু হানিফ। অতিথি গবেষক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের টাটা মোমোরিয়াল হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার দীপা নায়ার।

(এএইচএন/২৫ সেপ্টেম্বর ২০১৭)