
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের বীমাকারীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এবং লীডস কর্পোরেশন লিমিটেডের যৌথ উদ্যোগে “ডিজিটালাইজেশন অফ লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাষ্ট্রি” শীর্ষক এক সেমিনার বিআইএ-এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৭শে সেপ্টেম্বর, ২০১৭) এই সেমিনারটি সম্পন্ন হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ কবির হোসেন, প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর রুবিনা হামিদ, প্রথম ভাইস-প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরন্স এসোসিয়েশন এবং গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন আহসানুল ইসলাম টিটু, সাবেক ভাইস-প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন ও ব্যবস্থাপনা পরিচালক এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।
সেমিনারে সভাপতিত্ব করেন লীডস কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল ওয়াহিদ। এছাড়াও উক্ত সেমিনারে লীডস কর্পোরেশনের চেয়ারম্যান শেখ আব্দুল আজিজসহ জীবন বীমা কোম্পানীসমূহের প্রতিনিধিবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান ও বিআইএ-এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বীমা খাতে প্রযুক্তির ব্যবহার এবং ইন্টিগ্রেটেড সফটওয়্যার ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। পরে লীড্স কর্পোরেশনের আইটি বিশেষজ্ঞগণ লাইফ ইন্স্যুরেন্স থেকে আগত সকল কর্মকতাদের সামনে তাদের প্রস্তুতকৃত অনলাইন লাইফ ইন্স্যুরেন্স সফটওয়্যার “ইনসিওরসফট” এর উপর প্রেজেন্টেশন দেন। বিজ্ঞপ্তি।
(এসএএম/ ২৭ সেপ্টেম্বর ২০১৭)