Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 17 Jul 2026 21:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় তথ্য ও প্রযুক্তি  খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড।

এলক্ষ্যে আগামী ১৯ অক্টোবর বৃহষ্পতিবার সন্ধা ৭ টায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে রোড শো অনুষ্ঠিত হবে। এদিন পুঁজিবাজারের ইলিজিবল ইনভেষ্টরদের উপস্থিত থেকে রোড শোতে অংশগ্রহন করার জন্য আহবান জানানো হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং রেজিস্টার টু দি ইস্যু হিসেবে কাজ করছে রুটস ইনভেস্টমেন্ট লিমিটেড।

রোড-শো তে যোগ্য বিনিয়োগকারী (ইলিজিবল ইনভেস্টর) হিসেবে মার্চেন্ট ব্যাংকার, পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার ও তাদের পরিচালিত মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও ফান্ডের ম্যানেজার, অনুমোদিত পেনশন ও প্রভিডেন্ট ফান্ড, ইতিমধ্যে বিনিয়োগ করা বৈদেশিক বিনিয়োগকারী এবং কমিশন অনুমোদিত বিনিয়োগকারীরা বুক বিল্ডিংয়ের জন্য আবেদন করতে পারবে।

(এসএএম/ ২৮ সেপ্টেম্বর ২০১৭)