
বিনিয়োগবার্তা ডেস্ক:দুই ম্যাচ সিরিজে প্রথম টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিং এ নেমেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার পচেফস্ট্রমের সেনওয়েস পার্কে খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর দুইটায়।
দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজে যে পেসাররাই আলোচনার কেন্দ্রে থাকবেন, তা বোঝা গিয়েছিল তিন দিনের প্রস্তুতি ম্যাচেই। আজ থেকে শুরু হওয়া প্রথম টেস্টেও বাংলাদেশ দল সাজিয়েছে তিনজন পেসার নিয়ে। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের সঙ্গে আছেন দুই অভিজ্ঞ পেসার শফিউল ইসলাম।
ব্যাটিং অর্ডারেও এসেছে বেশ কিছু পরিবর্তন। বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার। তামিম ইকবালের সঙ্গে ব্যাটিংয়ের সূচনা করতে দেখা যাবে ইমরুল কায়েসকে। দলে ফিরেছেন মুমিনুল হক ও মাহমুদউল্লাহ। স্পেশালিস্ট উইকেটরক্ষক হিসেবে দলে নেওয়া হয়েছে লিটন দাসকে।
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডিন এলগার, এইডেন মারক্রাম, হাশিম আমলা, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, আনদিলে ফেলুকায়ু, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, মরনে মরকেল ও দুয়ানে ওলিভার।
(এমআইআর/ ২৮ সেপ্টেম্বর ২০১৭)