Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 08:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: মো. রফিকুল ইসলাম সম্প্রতি ডিএমডি হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেডে যোগ দিয়েছেন। এর আগে তিনি সোনালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও ১৯৮১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মো. রফিকুল ইসলাম ১৯৮৩ সালে সোনালী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দেন। ১৯৮৪ সালে তিনি একই ব্যাংকে ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে যোগ দেন।

দীর্ঘ ২৭ বছর তিনি ব্যাংকটির শাখা পর্যায়ে কাজ করেছেন। এর মধ্যে ১৩ বছর তিনি বিভিন্ন শাখার ব্যবস্থাপক/শাখাপ্রধান ছিলেন। এছাড়া সোনালী ব্যাংকের বিভিন্ন ডিভিশনের প্রধান এবং প্রিন্সিপাল অফিস ও জিএম অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

দেশ-বিদেশে ব্যাংকিং কার্যক্রমের ওপর বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়েছেন তিনি।

(এম আর / ২৮ সেপ্টেম্বর, ২০১৭)