Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 00:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: পচেফস্ট্রুম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৪৯৬ রানে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। দ্বিতীয় দিনের চা বিরতির আগে ৩ উইকেটের বিনিময়ে ৪৯৬ রান তুলে বিরতিতে যায় প্রোটিয়ারা। এরপরই ইনিংস ঘোষণা করে দ.আফ্রিকার অধিনায়ক।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দল প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে। বাংলাদেশের ইনিংস উদ্বোধন করেছে ইমরুল কয়েস (০) ও লিটন দাশ (২) ।

প্রোটিয়াদের ম্যারাথন ইনিংসে উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার ১৯৯, হাশিম আমলা ১৩৭ ও অভিষিক্ত ব্যাটসম্যান মার্করাম ৯৭ রান সংগ্রহ করেন।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ও শফিউল ১ টি করে উইকেট লাভ করেন।

(এমআইআর/ ২৮ সেপ্টেম্বর ২০১৭)