Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 15:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে খাদে পড়ে নারী ও শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০জন আহত হয়েছেন।

 

রোববার (০১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার নূরীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া যায়। তারা হলেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার খলিলপুর গ্রামের বিনাম উদ্দিনের ছেলে গোলাপ খান (৬০), তার স্ত্রী আনোয়ারা বেগম (৫৫), কুমিল্লা আদর্শ সদর উপজেলার যশপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ওমান প্রবাসী মো. জসিম উদ্দিন (৩৫), চান্দিনার বামনিখোলা গ্রামের শাহজাহানের ছেলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সুজন (২২)। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকি ৩ জনের নামপরিচয় পাওয়া যায়নি।

আহতরা চান্দিনা উপজেলা ও গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লার কোম্পানিগঞ্জ থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-০৯৩৩) নূরীতলা মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হন। এবং আহত হন কমপক্ষে ২০জন। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।

 

চান্দিনা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মাহফুজ আহমেদ জানান, দুর্ঘটনাস্থলে চান্দিনা ফায়ার স্টেশনের দমকল কর্মী, চান্দিনা থানা পুলিশ, হাইওয়ে পুলিশের পৃথক টিম ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নিয়েছেন। এছাড়া কুমিল্লা পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষসহ হাইওয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

(আরএস, এএইচএন/ ০১ অক্টোবর ২০১৭)