Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 17 Jul 2026 12:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ঢাকাস্থ কর্পোরেট শাখাসমূহের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ঢাকা উত্তর জোন, ঢাকা পূর্ব জোনসহ রাজধানীর সব শাখার প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

১১ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার দিলকুশার ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুছ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-আলম।

এ সময় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. শামসুজ্জামান, মুহাম্মদ মোহন মিয়া, মোহাম্মদ আলী ও আবু রেজা মো. ইয়াহিয়া, ঢাকা উত্তর ও ঢাকা পূর্ব জোনের প্রধানগণ, ঢাকাস্থ কর্পোরেট শাখাসমূহ এবং ঢাকা উত্তর ও ঢাকা পূর্ব জোনের আওতাধীন শাখাসমূহের ম্যানেজার, ম্যানেজার অপারেশন্স ও বিভিন্ন বিভাগের ইনচার্জগণ উপস্থিত ছিলেন। এতে শাখাসমূহের ২০১৭ সালের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়।

ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ সাইদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।