Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Jul 2026 20:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: প্রথম ইনিংসে ৪৯৬ রানে ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ তুলেছিল ৩২০ রান। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারানো স্বাগতিকরা ২৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে, বাংলাদেশের সামনে টার্গেট ৪২৪ রান।

দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের হয়ে ওপেনিংয়ে নামেন মার্কারাম এবং ডিন এলগার। ইনিংসের অষ্টম ওভারে শফিউলের বলে এলবির ফাঁদে পড়েন এলগার। বিদায়ের আগে করেন ১৮ রান। দলীয় ৩০ রানের মাথায় প্রথম উইকেট হারায় দ. আফ্রিকা। দলীয় ৩৮ রানের মাথায় স্বাগতিকদের দ্বিতীয় উইকেটের পতন ঘটান মোস্তাফিজ। দুর্দান্ত এক স্লোয়ারে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসবন্দি করেন অভিষিক্ত মার্কারামকে। বিদায়ের আগে তিনি করেন ১৫ রান। চতুর্থ দিনের শুরুতে মোস্তাফিজের দারুণ এক কাটারে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসবন্দি হন হাশিম আমলা। বিদায়ের আগে তিনি ৪৩ বলে করেন ২৮ রান।

এরপর ওয়ানডে স্টাইলে ব্যাট করতে থাকা দলপতি ফাফ ডু প্লেসিস ১০১ বলে করেন ৮১ রান। মুমিনুলের বলে এলবির শিকার হয়ে ফেরার আগে তিনি ৬টি চারের সাথে একটি ছক্কা হাঁকান। এটি ছিল মুমিনুলের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় উইকেট। প্রথমটি পেয়েছিলেন ২০১৩ সালে, চট্টগ্রামে। এরপর নিজের ক্যারিয়ারের তৃতীয় উইকেটটি নিতে ফিরিয়ে দেন তেমবা বাভুমাকে। উইকেটের পেছনে লিটনের গ্লাভসবন্দি হওয়ার আগে বাভুমা ১০৭ বলে সাতটি বাউন্ডারিতে করেন ৭১ রান। এক ওভার পরই মুমিনুল ফিরিয়ে দেন কুইন্টন ডি কককে। স্ট্যাম্পিং হয়ে ফেরার আগে তিনি করেন ৮ রান।

এর আগে তৃতীয় দিনের তৃতীয় সেশনে গিয়ে ৩২০ রান তুলে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় ৮৯.১ ওভার খেলা বাংলাদেশ। শেষ ২৮ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

 

(এএইচএন/ ০১ অক্টোবর ২০১৭)