Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 17:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: মিয়ানমারে আরাকান রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন,গনহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ দলিল লিখক সমিতি নরসিংদী জেলা শাখা।

বৃহস্পতিবার সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়।

সকাল ১০টা থেকে ১১টা এক ঘন্টার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লিখক সমিতির সভাপতি নূর আলম ভূইয়া, সহ আইন বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, নরসিংদী সদর দলিল লেখক সমিতির সভাপতি সাখাওয়াৎ হোসেন মোল্লা নান্নু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ইবনে রহিছ মিঠু, নরসিংদী জেলা মহাসেফখানা , তল্লাশকারক সমিতির সভাপতি শাখাওয়াৎ হোসেন কাজল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদস্য তানহার আলম রানা, পলাশ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সালাউদ্দিন আহম্মেদ, রায়পুরা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোতালিব হোসেন, শিবপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি  মুকুল হোসেন, সাধারণ সম্পাদক শাহিন সরকার ও বেলাব উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস প্রমূখ।

সমাবেশে বক্তারা মিয়ানমারে আরাকান রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন,গনহত্যা তীব্র জানায়। বক্তারা রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন,গনহত্যা  বন্ধে  জাতিসংঘসহ সকল দেশকে মিয়ারমারের উপর চাপ প্রয়োগের দাবী জানায়। সেই সাথে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা মুসলমানদের প্রতি সাহায্যের হাত বাড়ায়ে দেবার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

(এসএইচআর/এসএএম/ ০১ অক্টোবর ২০১৭)