Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 03:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড ব্রোকারেজ হাউজগুলোর কাছে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, লাফার্জ সুরমা সিমেন্ট ব্রোকারেজ হাউজগুলোর কাছে মার্জিন ঋণধারীদের নাম, ই-মেইল, ই-টিআইএন, বেনিফিসিয়ারি নাম (ডিপি) ব্যাংক হিসাবের নাম জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪৩তম কমিশন সভায় মার্জিন ঋণধারীদের লভ্যাংশ সরাসরি তাদের অ্যাকাউন্টে না পাঠানোর নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, ব্রোকারহাউজ থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীরা সরাসরি তালিকাভুক্ত কোম্পানি বা মিউচ্যুয়াল ফান্ড ঘোষিত ডিভিডেন্ড পাবেন না। এ ডিভিডেন্ড জমা হবে ঋণদাতা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে।

(এমআইআর/ ১২ মার্চ ২০১৭)