
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, রংপুর: রংপুরের মিঠাপুকুরে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বড়দরগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
(আরএইচ/এএইচএন/ ০২ অক্টোবর ২০১৭)