Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 16:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ফ্রান্সের দক্ষিণাঞ্চলের একটি শহরের রেলওয়ে স্টেশনে এক ব্যক্তির ছুরি নিয়ে হামলায় অন্তত দু’জন নিহত হয়েছেন। পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারীও। এটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করছে পুলিশ।

রোববার (১ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে রাজধানী প্যারিস থেকে প্রায় ৭৭৬ কিলোমিটার দূরত্বের মার্সেই সেন্ট চার্লস শহরের ওই রেলওয়ে স্টেশনে এ হামলা হয়। ঘটনার পর থেকে পুলিশ ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়, আক্রমণকারী ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে হামলা চালিয়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

আঞ্চলিক পুলিশ প্রধান অলিভিয়ার দ্য মাজিয়েরেস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ছুরিকাঘাতে দু’জন নিহত হয়েছেন।’ ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলম্ব।

২০১৫ সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন হামলায় ফ্রান্সে ২৩৯ জন নিহত হয়েছেন। ২০১৫ এর নভেম্বরে প্যারিসে হামলার পর থেকে ফ্রান্সজুড়ে জরুরি অবস্থা চলছে।

(এএইচএন/ ০২ অক্টোবর ২০১৭)