Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 14:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : ভারতের চিন্তা আরও বাড়িয়ে দিল চীন। নাইংচি থেকে তিব্বতের লাসা পর্যন্ত এক্সপ্রেসওয়ে গড়েছে চীন, রবিবার থেকেই খুলে দেওয়া হয়েছে সেই রাস্তা। আট ঘণ্টার দূরত্ব এখন ৫ ঘণ্টাতেই অতিক্রম করা যাবে। তবে তার থেকেও চিন্তার কারণ অরুণাচল প্রদেশের গা ঘেঁসে গিয়েছে এই রাস্তা। টোল ফ্রি এই এক্সপ্রেস ওয়েতে গাড়ি চলবে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে। ফলে সহজেই চীনা বাহিনীর গাড়ি পৌঁছে যেতে পারবে সীমান্তে।

যদিও চীনের দাবি পর্যটনের উন্নতীর স্বার্থেই এই রাস্তা তৈরি করা হয়েছে। এতদিন তিব্বতে পৌঁছতে অনেক সময় নষ্ট হত পর্যটকদের। পথ ভাল ছিল না। এই এক্সপ্রেসওয়ে একদিকে গাড়ির গতি যেমন বাড়াবে তেমনই কম সময়ের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে তিব্বতের রাজধানী লাসায়। আপাতত কোনও ভারী গাড়ি এই পথে যেতে দেওয়া হচ্ছে না বলে জানানো হয়েছে।

সীমান্তে সড়ক নির্মাণ নিয়েই কয়েকদিন আগে ডোকা লায় চীনা বাহিনীর সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছিল ভারতীয় বাহিনীর। দীর্ঘ আলাপ আলোচনার পর সেই সমস্যায় ইতি টানা গিয়েছে। কিন্তু অরুণাচলের কাছে চীনের এই সড়ক নির্মাণকে মোটেই ভাল চোখে দেখছে না ভারত। নতুন করে সিঁদুরে মেঘ দেখা দিয়েছে।

(এম আর / ২ অক্টোবর, ২০১৭)