Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 20:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি কনসার্টে গোলাগুলিতে ২০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ১০০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে মানদালয় বে হোটেল অ্যান্ড রিসোর্টে চলা ৩ দিনব্যাপী সংগীত উৎসবে ওই গোলাগুলির ঘটনা ঘটে।

লাস ভেগাস পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন এক হামলাকারী আটক হয়েছে। তবে তাকে মেরে ফেলা হয়েছে কি-না তা নিশ্চিত করা হয়নি। উৎসব প্রাঙ্গনে এই মুহূর্তে আর কোনো হামলা হবে না বলে মনে করছে পুলিশ।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিহতের সংখ্যা ২ জন বলে জানানো হয়।

হামলার সময় মঞ্চে গান পরিবেশন করছিলেন মার্কিন তারকা জেসন আলডিন। হামলার পরপরই প্রায় ৪০ হাজার দর্শক-শ্রোতা পালাতে শুরু করে।

পুলিশের পক্ষ থেকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র : গার্ডিয়ান

(দীপ্ত/ ০২অক্টোবর ২০১৭)