Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 04:17
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টে ৩৩৩ রানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। পচেফস্ট্রমের সেনওয়েস পার্ক স্টেডিয়ামে প্রোটিয়াদের ৪২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯০ রানে গুটিয়ে যায় টাইগারদের দ্বিতীয় ইনিংস। ফলে ৩৩৩ রানের জয় পেয়েছে প্রোটিয়ারা।

এ জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

জয়ের জন্য এ টেস্টে বাংলাদেশকে ৪২৪ রানের টার্গেট দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে রবিবার ৩ উইকেটে ৪৯ রানের সংগ্রহ নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ। সোমবার ম্যাচের পঞ্চম ও শেষ দিনে তাই ড্র’র দিকে দৃষ্টি রেখে ব্যাটিংয়ে নেমেছিল মুশফিকবাহিনী। কিন্তু এ দিন মাত্র এক ঘন্টার ব্যবধানে বাকি ৭ উইকেট হারায় তারা। ৯০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ফলে ৩৩৩ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের পক্ষে এই ইনিংসে সর্বোচ্চ ৩২ রান এসেছে ওপেনার ইমরুল কায়েসের ব্যাট থেকে।

দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশব মহারাজ নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়া পেসার কাগিসো রাবাদা ৩টি এবং মোরনে মর্কেল ২ উইকেট নিয়েছেন।

ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনিং ব্যাটসম্যান ডিন অ্যালগার, যিনি প্রথম ইনিংসে ১৯৯ রান করেছিলেন।

(এমআইআর/ ০২অক্টোবর ২০১৭)