Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 01 Nov 2026 04:20
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক , বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছা দূত মনোনিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তিনি বলেন, পড়াশুনা করেই কেবল পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে। না জেনে, না বুঝে বিনিয়োগ না করার আহ্বানও জানান তিনি।

সোমবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছা দূত বলেন, আমি যখন ইংল্যান্ডে কাউন্ট্রি খেলতে গিয়েছিলাম; তখন দেখেছি ওই দেশের ক্রিকেটাররা একটু সময় পেলে পড়ালেখা করতেন। আমি জানতে চাইলে তারা বলতেন স্টক মার্কেট নিয়ে পড়ালেখা করেন তারা। কারণ এই মার্কেট বিনিয়োগ করার আগে নাকি মার্কেট সম্পর্কে জানতে হয়।

দেশের সাধারণ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অন্তত পুঁজিবাজার সম্পর্কে জেনে বুঝে সঠিক সময়ে বিনিয়োগ করুন। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ভূমিকা রাখুন।

বিএসইসির চেয়ার‌ম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিনিয়র অর্থ সচিব ইউনুসুর রহমান, এফআরসি চেয়ারম্যান সিকিউএ মোস্তাক, আইডিআরএ চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারি, ডিএসই চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেমসহ ডিএসই, সিএসই, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউজের প্রতিনিধিরা।

(এসএএম/ ০২ অক্টোবর ২০১৭)