
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪ জেলার ৭ লাথ ৭৬ হাজার ২০২ জন কৃষককে ১৩৬ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার পুনর্বাসন সহায়তা দেবে সরকার।
মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ তথ্য জানান।
বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের ৬টি জেলা এবং দেশের উত্তর-মধ্যাঞ্চলের ১৮ জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি পুনর্বাসন সহায়তা নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
কৃষিমন্ত্রী জানান, এর মধ্যে হাওরের ৬ জেলায় বোরো আবাদে এবং উত্তর-মধ্যাঞ্চলে গম, ভুট্টা, সরিষা, চীনাবাদাম, খেসারী ও বোরো ধান আবাদে কৃষকরা সহায়তা হিসেবে বীজ, রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) ও নগদ সহায়তা পাবেন।
(এসএএম/ ০৩ অক্টোবর ২০১৭)