Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 05:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ৫ নম্বর কাটার বিষয়ে চেম্বার বিচারপতির দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ৫ নম্বর কাটার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা চেম্বার বিচারপতির আদালতে স্থগিত হয়েছিল।

বুধবার (৪ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশ স্থগিত করে এই আদেশ দেন।

এর ফলে আগের নিয়মেই এমবিবিএস পরীক্ষায় নম্বর কর্তনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি আদালতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে উপস্থিত ছিলেন।

অন্যদিকে উপস্থিত ছিলেন রিটকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।

এর আগে গত ১২ সেপ্টেম্বর সরকারি সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। পরে সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এর দুদিন পর হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত করে বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত। আজ আপিল বিভাগ শুনানি শেষে সরকারি সিদ্ধান্ত বৈধ করে হাইকোর্টের আদেশ স্থগিত রাখেন।

এর আগে করা এক রিট আবেদনে বলা হয়েছিল, গত ২১ আগস্টের পত্রিকায় স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ বিজ্ঞপ্তির ৬ নম্বর কলামে বলা হয়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষায় আগের বছর এইচএসসি উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করে মেধাতালিকা তৈরি করা হবে। অন্যদের কাটা হবে না। এ সিদ্ধান্ত বৈষম্যমূলক। এ সিদ্ধান্ত সংবিধানের ৭, ২৬, ২৭, ২৮ ও ৩১ অনুচ্ছেদ পরিপন্থী।

(এমআইআর/ ০৪ অক্টোবর ২০১৭)