Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 00:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাঁ পায়ের পেশিতে ‘গ্রেড ওয়ান টিয়ার’ হয় তামিমের। প্রথম টেস্টের ফিল্ডিংয়ের সময় আবারও সেখানেই ব্যথা পান দেশসেরা এই ওপেনার। আর এতে এখন পর্যন্ত যে খবর তাতে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তামিমের।

ম্যাচ শেষে পচেফস্ট্রমে স্থানীয় ডাক্তার দেখানো হয় তামিমকে। ডাক্তার জানান, এ রকম চোটের ক্ষেত্রে চার সপ্তাহের বিশ্রামের প্রয়োজন। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্ট তো বটেই ওয়ানডে সিরিজও খেলতে পারার সম্ভাবনা কম তামিমের। তবে বাংলাদেশ দলের ফিজিওর সঙ্গে কথা বলার পর টিম ম্যানেজমেন্ট মনে করছে, ১০ থেকে ১২ দিন ভালোমত বিশ্রাম নিলে হয়তো ওয়ানডে সিরিজটা তামিম খেলতে পারবেন।

উল্লেখ্য, পচেফস্ট্রম টেস্টে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ । তামিম প্রথম ইনিংসে (৩৯) এবং দ্বিতীয় ইনিংসে (০) রানে আউট হন ।

(এমআইআর/ ০৪ অক্টোবর ২০১৭)